মাইক্রোসফটের সেবা নিচ্ছে ট্রান্সকম
বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপ নিজেদের সকল ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটালাইজেশন ত্বরান্বিত করতে মাইক্রোসফটের সেবা ব্যবহার করবে ট্রান্সকম গ্রুপ। এ জন্য মাইক্রোসফটের ক্লাউড সল্যুশন পার্টনার এলিভেট সল্যুশনস লিমিটেডের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে মাইক্রোসফটের সহায়তায় এর ১২টি কৌশলগত ব্যবসায়িক ইউনিটের (স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট- এসবিইউ) সবগুলো মাইক্রোসফট অ্যাজিউর -এ পরিচালনা করবে ট্রান্সকম গ্রুপ।
এ নিয়ে ট্রান্সকম গ্রুপের হেড অব টেকনোলোজি জনাব আরিফ-উজ-জামান, এলিভেট
ট্রান্সকম গ্রুপের হেড অব টেকনোলোজি আরিফ-উজ-জামান বলেন, “সামগ্রিক ও টেকসই সল্যুশনের মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেম নিশ্চিত করার ক্ষেত্রে মাইক্রোসফটের সাথে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকায়নের নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বিশ্ব। ট্রান্সকমও ডিজিটালাইজেশনের গুরুত্ব সম্পর্কে অবহিত। মাইক্রোসফটের এই সহযোগিতা আমাদের সকল ব্যবসায়িক কার্যক্রম সমৃদ্ধ করতে সমসাময়িক সল্যুশন ব্যবহারে সক্ষম করে তুলবে।”
বাংলাদেশ, ভুটান ও নেপাল মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক বলেন, “ট্রান্সকম গ্রুপের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই অংশীদারিত্ব করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। মাইক্রোসফটের প্রযুক্তি, সেবা ও ক্লাউড-টু-এজ সল্যুশনের ওপর গ্রাহকরা আস্থা রাখছেন। আর এর মধ্য দিয়ে ব্যবসা, সমাজ ও কমিউনিটিকে সহায়তা করার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটছে। ট্রান্সকমের মতো প্রতিষ্ঠান আমাদের সেবা ব্যবহার করে তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে, কার্যক্রম সুনিপুণভাবে পরিচালনা করবে এবং সকল কাজ স্বাচ্ছন্দ্যদায়কভাবে সম্পন্ন করবে। আরও অনেক প্রতিষ্ঠান তাদের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে আমাদের সল্যুশন ব্যবহার করবে বলে আশাবাদী আমরা।”
চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সল্যুশনস লিমিটেড এর সিইও ও এমডি হুমায়ুন কবির, মাইক্রোসফট ইন্ডিয়ার কর্পোরেট, মিডিয়াম এন্ড স্মল বিজনেসের নির্বাহী পরিচালক সামিক রয় এবং মাইক্রোসফটের বাংলাদেশ, ভুটান এবং নেপালে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুপ ফারুক।
অ্যাজিউর এর ক্লাউড প্ল্যাটফর্মে ২শ’টিরও বেশি পণ্য ও ক্লাউড সেবা রয়েছে। যার মাধ্যমে প্রয়োজনীয় সকল টুল ও ফ্রেমওয়ার্ক সহ বিভিন্ন ক্লাউড ও অন-প্রিমিসেস (সেবাগ্রহীতার অবকাঠামোর ভেতরে থাকা সার্ভার) সার্ভারে বিভিন্ন বিষয় পরিচালনা ও ব্যবস্থাপনা করা যাবে। প্রতিষ্ঠানের সুবিশাল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করার ক্ষেত্রে ইন-বিল্ট এআই ব্যবহার করতে ক্লাউড-নির্ভর সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এসআইইএম) প্ল্যাটফর্ম মাইক্রোসফট সেন্টিনেলের সহায়তা নিচ্ছে গ্রুপটি।







